মুন্সীগঞ্জে গণভোটের প্রচারণায় ইউএনও

আবু সাঈদ দেওয়ান সৌরভ :মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরকাদিম পৌরসভার প্রশাসক মো: মাসুদুর রহমান গণভোটের প্রচারণায় অংশ নিয়েছেন। শুক্রবার নুরপুর জামে মসজিদে জুম্মা নামাজ আদায় শেষে তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন গণভোটের গুরুত্ব তুলে ধরেন।

এ সময় গণভোট উপলক্ষে ব্যাপক প্রচারণা চালানো হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পৌরসভার চলমান ও পরিকল্পিত উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

পরে তিনি ঐতিহ্যবাহী নুরপুর পুকুর পরিদর্শন করেন এবং এর উন্নয়ন ও সংরক্ষণ বিষয়ে স্থানীয়দের মতামত নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *