মুন্সীগঞ্জে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার-১

আবু সাঈদ দেওয়ান সৌরভ : মুন্সীগঞ্জে টঙ্গীবাড়ি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সম্রাট হালদার (৩৫) কে দেশীয় অস্ত্র ও গাঁজাসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রবিবার (২৫ শে জানুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসময় সম্রাটের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা* ও ৩২ টি দেশীয় বিভিন্ন ধারালো অস্ত্র (১টি হকি স্টিক, ১ টি রামদা, ১ টি বেস বলস্টিক, ১ টি লোহার স্প্রিং, ৫ টি চাপাতি, ১৮ টি ছুরি, ১ টি দা, ১ টি ক্ষুর, ১ টি চেইনস্ট্কি, ১ টি মোটর সাইকেল চেইন ও ১ টি মোটর সাইকেল এর ডিক্স) কিছু সনাক্তহীন মাদকদ্রব্য (পুলিশ কর্তৃক সনাক্তকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন) এবং ৫ টি মোবাইল উদ্ধার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *