কাজী: ১৫/০২/২০২৬ তারিখ দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মনিটরিং করা হয়।
আসলাম সুইটস এন্ড বেকারির শোরুমে মনিটরিং কালে দেখা যায় যে, মূল্য তালিকায় লেখা মূল্যের থেকে অধিক মূল্যে ফাস্টফুড আইটেম বিক্রি করা হচ্ছে। শোরুম টির ম্যানেজার মোহাম্মদ ইকরাম কে চার হাজার টাকা জরিমানা করা হয় এবং মূল্য তালিকা অনুযায়ী পণ্য সামগ্রী বিক্রি করবার নির্দেশ দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ সামির হোসাইন সিয়াম ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।