০৩/০৬/২০২৬ তারিখ দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কনকসার বাজারে মনিটরিং করা হয়।
অমিত সুইটমিটে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত করা হচ্ছে, উৎপাদিত মিষ্টি উন্মুক্ত ভাবে সংরক্ষণ করা হচ্ছে। দোকান টির মালিক শ্যামল কীর্ত্তনিয়াকে পাচ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রিতি মিষ্টান্ন ভান্ডারে মনিটরিং কালে দেখা যায় যে, দই, রসমালাই এর পাত্রে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না। দোকানটির মালিক রতন কীর্ত্তনিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ নাজমুল ইসলাম ও লৌহজং থানা পুলিশের একটি টিম।