হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই – মুন্সীগঞ্জে সারজিস আলম
কাজী মুহাম্মাদ.কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপের ” স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জের এনসিপির পদ যাত্রা। এনসিপির বক্তারা তাদের বক্তবে মুন্সীগঞ্জ ও নতুন বাংলাদেশ বিনির্মানের কথা তুলে ধরেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুর ১২টার দিকে শহরের কৃষি ব্যাংক চত্বরের সামনে পথসভা অনুষ্ঠিত হয়।

সারজিস আলম তার বক্তব্যে বলেন-
আমরা বীরের মুন্সীগঞ্জে এসেছি। আমাদের দেশ পরিপূর্ণ ফ্যাসিবাদ মুক্ত হয়নি, ফ্যাসিষ্টদের দোসর মুক্ত বাংলাদেশ হতে এখনো অনেক পথ বাকি। ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে সেই পথ পাড়ি দিতে হবে। ফ্যাসিষ্ট বিরোধী ছাত্রলীগ, আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই এ গণ হত্যাকারীর নির্দেশদাতা, বিডিআর হত্যাকান্ডে নির্দেশ দাতা শাপলা গণ হত্যার নির্দেশ দাতা দিল্লিতে বসে হাসিনাকে এদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেখে মরতে চাই। দেশের বাইরে বসে যারা হত্যার নির্দেশ দেয় তাদের গ্রেফতার করতে হবে। এই পথ চলা সবচেয়ে বড় সিন্ডিকেটের বিরুদ্ধে, সবচেয়ে বড় ফ্যাসিষ্টদের বিরুদ্ধে। আমাদের অসংখ্য বাধা আসবে সকলকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে।

নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, লড়াই এখনো শেষ হয়নি। মুজিববাদ ফ্যাসিবাদ দূর করতে লড়াই চালিয়ে যেতে হবে। গোপালগঞ্জে হামলা করা হয়েছে আরো দশটি স্থানে হামলা করা হলেও আমাদের দমন করা যাবে না। আমরা মুন্সীগঞ্জে ওয়াদা করতে এসেছি, ওয়াদা নিতে এসেছি। মুজিব বাদের বিরুদ্ধে যে লড়াই ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই আমরা শুরু করেছি। সেই যুদ্ধ শেষ না করে আমরা থামবো না। এছাড়াও মুন্সীগঞ্জের প্রবাসী, নদী ভাঙ্গণ, অবৈধ ভাবে বালু উওোলনসহ মুন্সীগঞ্জের নানা সমস্যা নিয়ে কথা বলেন।
এছাড়াও এতে দলটির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, ডা. তাসনিম জারা, সামান্তা শারমিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।