কাজী:মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিক্রমা এর আয়োজনে এই সংবর্ধনার আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমীতে আজ ৪ অক্টোবর ২০২৫ইং ২ টা ৪০ মিনিটে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়) জনাব শাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যান বিষয়ক সম্পাদক জনাব কামরুজ্জামান রতন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি এর আহŸায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক লুৎফর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর আবু আহম্মদ আহসান কবির, অবসর প্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা শাহযাদ আজিম জসিম, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন। অনুষ্ঠানের আয়োজক ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিক্রমা এর প্রধান সম্পাদক হারুন অর রশিদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৪১৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি শাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের এই সংবর্ধনা দিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা হচ্ছে। এই জন্য আয়োজককে আমি সাধুবাদ জানাই। শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, তোমাদের এখন প্রথম ধাপ মাত্র এগিয়ে গেল। পড়াশোনার আরো ধাপ এগিয়ে যেতে হবে। তাই তোমাদের মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তাতেই তোমাদের ভবিষ্যতে সাফল্য আসবে।