মুন্সিগঞ্জের সাংবাদিককে ধারালো অস্ত্রের আঘাতে ও পিটিয়ে আহত- হাসপাতালে ভর্তি!

কাজী: মুন্সিগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।

এ সময় ভুক্তভোগীর স্বজনদের ৩টি বসত ঘরে ভাঙচুর চালানো হয়। এতে বাঁধা দিলে ঘটনাস্থলেই লাঠিসোটা দিয়ে পিটিয়ে আহত করা হয় আরও বেশ কয়েকজনকে।এ সময় সাংবাদিক নারীদের সাথে থাকা মোটরসাইকেল, ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।মঙ্গলবার বেলা ৩টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের, রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে স্থানীয়রা ছুঁটে গিয়ে, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে,মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয় আহত দুজনকে।

এ ঘটনায় মোঃ স্বাধীন, ইমন, রাজু, হালিম, ফয়েজ কাজী, সেলিম ও সূচনা আক্তার সহ ৮ জন অভিযুক্তদের নাম উল্লেখ করে মুন্সিগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই সাংবাদিকের মামা মোহাম্মদ আল-আমিন কাজী।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়,দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য দুপুরে,অভিযুক্তদের সাথে কথা বলতে গেলে কথা কাটাকাটি হয় দুই পক্ষের মধ্যে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অনুপ কুমার সাহা জানান, আহত সাংবাদিক রাহিদ হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর জখম অবস্থায় নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় ঘটনাস্থলে উত্তেজিতদের থামাতে গেলে,ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে সাংবাদিক রাহিদ হোসেনের উপর হামলা চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে,জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *