কাজী মুহাম্মদ: মুন্সীগঞ্জ প্রতিনিধি:মহান আল্লাহ ও কুরআনকে নিয়ে কটুক্তির অভিযোগে বাউল আবুল সরকারের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন হয়েছে। রবিবার (৩০ শে নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে প্রেসক্লাব ফটকে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও শ্রেনীপেশার মানুষ।
মানববন্ধনকারীরা জানান, বাকস্বাধীনতার নামে প্রায় মুসলিম ধর্মাবলম্বীদের অনুভুতিতে আঘাত করে বক্তব্য প্রদান করছে একটি মহল। বাউল আবুল সরকার সেসব ঘটনারই একটি উদাহরন। তবে এসব ঘটনায় যথাযথ বিচার ও আইন না থাকায় পুনরাবৃত্তি ঘটছে বারবার।
দ্রুত এঘটনায় সর্বোচ্চ বিচার ও রাষ্ট্রীয় কঠোর আইন প্রনোয়নের দাবি সকলের। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন বক্তরা।