মাওয়া এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

আবু সাঈদ (সৌরভ)মুন্সীগঞ্জ প্রতিনিধি:  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর অংশের ওমপাড়া বটতলা এলাকায় মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আশুদা বেগম (৪৫) নামে একজন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) সকাল ৯টা ৩৪ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ঢাকামুখি মাইক্রোবাসের সাথে মাওয়ামুখী অটোরিকশার এই সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই এই নারী মারা যায়। আহত তিনজনকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতরা হলেন, আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫) ও অজ্ঞাত আরেকজন।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *