কাজী বিপ্লব হাসান: জেলা পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠান ৯ই ডিসেম্বর মুন্সীগঞ্জ ফ্লাইট
ল্যাফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী জেলার ৬টি কলেজের ৩টি খেলা অনুষ্ঠিত
হয়েছে একই ভেন্যুতে।

তিন দিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের উম্মাদনা নিয়ে উৎসব আমেজ বিরাজ করছে
মুন্সীগঞ্জ শহরে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আসরটি জমজমাট উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ
সুপার মিনহাজুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুছাব্বেরুল ইসলাম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজউদ্দিন সহ জেলা ক্রীড়া অফিসের ও জেলা
প্রশাসনের কর্মকর্তাগন। উদ্বোধনী দিনে সকাল ১০ টায় প্রথম মাঠে খেলতে নামে মুন্সীগঞ্জ সদরের
কাটাখালি মুন্সীগঞ্জ কলেজ ও মিরকাদিমের হাজী আমজাদ আলী কলেজ। এই খেলাতে ২-০ গোলে কাটাখালি
মুন্সীগঞ্জ কলেজ হাজী আমজাদ আলী কলেজকে পরাজিত করে জয়লাভ করে। মুন্সীগঞ্জ কলেজের পক্ষে প্রথম
গোলটি করে আরিফ ১৭ মিনিটে এবং দ্বিতীয় গোলটি করে শেষার্ধের ১০ মিনিটে অয়ন।
এর পর দ্বিতীয় পর্যায় দুপুর ১২টায় শহরের সরকারি হরগঙ্গা কলেজের সাথে মাঠে খেলতে নামে বিক্রমপুর
টংগিবাড়ী সরকারি কলেজ। এই খেলাতে সরকারি হরগঙ্গা কলেজ ৩-০ গোলে বিক্রমপুর টংগিবাড়ী সরকারি
কলেজকে পরাজিত করে জয় লাভ করে। এই খেলাতে সরকারি হরগঙ্গা কলেজের পক্ষে প্রথম গোলটি করে
১২ মিনিটে আতিক। দ্বিতীয় গোলটি করে অনিক দ্বিতীয়ার্ধের ১০ মিনিটে এবং শেষ গোলটি করে নাদিম খেলা
শেষ হওয়ার ১১ মিনিট পূর্বে।
দিনের শেষ খেলায় দুপুর ২ টায় মাঠে খেলতে নামে শ্রীনগর আদর্শ কলেজ ও সদর উপজেলার রামপাল
কলেজ। এই খেলাতে শ্রীনগর আদর্শ কলেজ ৩-০ গোলে রামপাল কলেজকে পরাজিত করে জয়ী হয়। শ্রীনগর
আদর্শ কলেজের পক্ষে শুভ তিন তিনটি গোল করে হ্যাট্টিক করে। সে প্রথম গোল ১৭ মিনিটে এবং দ্বিতীয়
গোলটি করে ২৭ মিনিটে, ও তৃতীয় গোলটি করে দ্বিতীয়ার্ধের ২০ মিনিটে। তারুন্যের উৎসব উদযাপনের অংশ
হিসেবে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় এই স্টেডিয়ামে
গড়াচ্ছে উক্ত ফুটবল টুর্নামেন্ট।