কাজী বিপ্লব হাসান: হাসান দক্ষতা নিয়ে যাবো বিদেশ,রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জে আজ ১৮ ডিসেম্বর ২০২৫ আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে । জেলা প্রশাসনের আয়োজনে এই উপলক্ষে সকালে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
তারপর জেলা প্রশাসক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নূর মহল আশরাফী উক্ত সভায় সভাপতিত্ব করেন । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাব্বেরুল ইসলাম।জেলা ব্র্যাকের (কো-অর্ডিনেটর)মোঃ আল-আমিন স্বাগত বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী বলেন,আমরা আইন মেনে বিদেশে যাব , তাহলে প্রতারিত হবো না। ব্র্যাক ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ নিয়ে আপনারা বিদেশ যেতে পারেন । দালাল দ্বারা প্রতারিত না হয়ে ব্র্যাকের সহযোগিতায় আইন কানুন মেনে বিদেশে যান, তাহলে আপনি বিদেশ গিয়ে বেশি করে রেমিটেন্স পাঠিয়ে নিজ পরিবারকে ও দেশকে সমৃদ্ধ করতে পারবেন। আলোচনা অনুষ্ঠান শেষে প্রবাসী কল্যান ব্যাংকের সহায়তায় ৫ জন বিদেশগামীকে অনুদান দেওয়া হয় । এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুকে অনুদান এবং ওয়েজ অর্নার কল্যান বোর্ড থেকে ২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয় । বিদেশ গিয়ে সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত জহিরুল ইসলামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যলয়ের মাঠে অভিবাসী মেলার আয়োজন করা হয়। সেখানে ৮ টি স্টল স্থান পায় । বিদেশ যেতে ইচ্ছুকরা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে পারবে।