ফার্মেসি টির মালিক সুশান্ত দেবনাথ কে পাচ হাজার টাকা জরিমানা করা হয়

১৮/১২/২০২৫ তারিখ দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার টংগিবাড়ি উপজেলার টংগিবাড়ি বাজার এলাকায় মনিটরিং করা হয়।
দেবনাথ ফার্মেসি তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। ফার্মেসি টির মালিক সুশান্ত দেবনাথ কে পাচ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসি তে সংরক্ষণ ও প্রদর্শন না করবার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা এ বি এম মিজানুল হক ও টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *