বিশ হাজার টাকা জরিমানা করা হয়

কাজী: ২৩/১২/২০২৫ তারিখ দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কয়কীর্তন এলাকায় মনিটরিং করা হয়।

শাফিনস রেস্টুরেন্টে মনিটরিং কালে দেখা যায় যে, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করা হচ্ছে, একই ফ্রিজে কাচা মাছ মাংস ও রান্না করা খাবার একত্রে সংরক্ষণ করা হচ্ছে, ডাস্টবিন উন্মুক্ত ভাবে রাখা হচ্ছে।
প্রতিষ্ঠান টির মালিক মোহাম্মদ আল আমিন কে বিশ হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করবার নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা ও শ্রীনগর থানা পুলিশের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *