আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি :দুস্থ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে সব সময় এই স্লোগান সামনে রেখে মুন্সীগঞ্জে এ্যাড এ.বি. এম ফিরোজ ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জ শহরের ইদ্রাকপুর গ্রামের প্রয়াত এ্যাড এ.বি. এম ফিরোজের নিজ বাস ভবনের শিশু, নারী ও পুরুষসহ প্রায় ৭’শ দুস্থ মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন শীতের কষ্ট থেকে কিছুটা হলেও রক্ষা পায়, সে লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় শিশু,নারী ও পুরুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র হিসাবে সুয়েটার, চাদর ও কম্বল বিতরণ করা হয়েছে। শীত বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশা প্রকাশ করেন।
ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার বলেন, এ্যাড এ.বি. এম ফিরোজ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭’শ শীতার্তরে আমরা শীত বস্ত্র উপহার েিয়ছি। এর মধ্যে ৪’শ পুরুষ-মহিলাদের চাদর,
১’শ শিশু শীতের কাপড়, আর ২’শ কম্বল। তিনি আরও বলেন, আমার জন্মের পর েেক দেখে আসছি আমার আব্বা মানবসেবায় নিজেকেই কি ভাবে বিলিয়ে দেওয়া যায়। তখন েেকই আমাদের মনের মধ্যেই একটা চিন্তা চেতনা কাজ করতো। আব্বার অনুপ্রেরণায় আমাদের পথ চলা।
এসময় এ্যাড এ.বি. এম ফিরোজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার আফরোজা ফিরোজ মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, বিশেষ অতিথি উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার কাজী সামীউল হক, সমাজসেবা অফিসার পারভেজ ভূঁইয়া, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল।
আর উপস্থিত ছিলেন, এ্যাড এ.বি. এম ফিরোজ ফাউন্ডেশনের সহ সভাপতি মো.মাসুদ রানা,দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক এ্যাডভোকেট আবু সাঈদ সোহান, সংগঠনের মহাসচিব আবু তাহের সীমান্ত, সমাজসেবক আয়নার হক স্বপন, সংগঠক হেলাল উদ্দিন, রহমতুল্লাহ জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।