মুন্সিগঞ্জে ঔষধ প্রশাসনের জনসচেতনতামূলক সভা

কাজী: মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জে ঔষধ প্রশাসনের জন সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় শহরে ফ্রেন্ডস কিচেন রেস্টুরেন্টে অনুষ্ঠানটি   হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জের ঔষধ প্রশাসক গোলাম মোস্তফা। অনুষ্ঠানের  কোরআন থেকে তেলওয়াত করেন, মো: টিটু, উদ্বোধনী বক্তব্য রাখেন, আসাদুজ্জামান সুমন। প্রধান অতিথির বক্তব্যে তিনি ঔষধ বিষয়ে নানা সমস্যা ও সমাধানের কথা উঠে আসে। তিনি আরও বলেন আপনাদের ঔষধ বিষয়ে যে কোন সমস্যার কথা আমাকে জানাবেন আমি সাধ্যমতো সমাধানের চেস্টা করবো। মুন্সিগঞ্জ জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শওগত আলি খান বলেন, মুন্সিগঞ্জের কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতিতে যারা আছেন, তাদের যে কোন সমস্যায় আমি পাশে থাকবো। এ সময় আরও উপস্থিত ছিলেন, মো: রবিন, আলমগীর হোসেন, নবিন রায়, রিটন গাজী, মুন্না, শামসুল হুদা হিটু, ফরহাদ হোসেন সহ আরও অনেকে। সঞ্চালনায় ছিলেন কাজী পলাশ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মুন্সিগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *