৬ হাজার টাকা জরিমানা করা হয়

২৪/১২/২০২৫ তারিখ দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার পুরাতন কাচারি এলাকায় মনিটরিং করা হয়।

নূর বীজ ভান্ডার ও মুন্সীগঞ্জ সীড হাউজে মনিটরিং কালে দেখা যায় যে, বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ উল্লেখ করা হচ্ছে না।
নূর বীজ ভান্ডারের মালিক নূর হাসান কে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং মুন্সীগঞ্জ সীড হাউজের মালিক মোহাম্মদ জামাল কে তিন হাজার টাকা জরিমানা করা হয় এবং বীজের প্যাকেটে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পরিমাণ উল্লেখ করবার নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা গোলাম হাসান মজুমদার ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *