আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ ও ও সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ শে ডিসেম্বর) সকাল ১১ টায় মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট এলাকায় সর্বস্তরের বিপ্লবী ছাত্র- জনতার ব্যানারে মুন্সীগঞ্জে এ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় “আমিই হাদি জুলাই বিপ্লবের প্রহরী”, “জান দিবো জুলাই দিবো না”, ” আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে”, “দিল্লি না ঢাকা” ” আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো”, “ওসমান হাদি হত্যার বিচার চাই” সহ বিভিন্ন স্লোগানে মুন্সীগঞ্জ শহর এলাকা মূখর হয়ে ওঠে।
এসময় বক্তারা বলেন, অবিলম্বে ওসমান হাদি হত্যার বিচার করতে হবে। নির্বাচনের পূর্বে হাদির খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। এই হত্যার সাথে জড়িতসহ পরিকল্পনাকারী মাস্টার মাইন্ড ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে হবে। জড়িতদের বিচার এবং সাজা দ্রুত নাহলে আমরা কঠোর আন্দোলন যেতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন।