আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। শুক্রবার (২ ই জানুয়ারি) রাতে উপজেলার বেতকা ইউনিয় চর ছটফ
টিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রে তথ্য সুত্রে জানা যায়, ছটফটিয়া গ্রামের নাছির খানের ছেলে বড়ছটফটিয়া মৌজার খতিয়ান নং ৭০ দাগ নং ৬০ শ্রেনী নাল ০.৩৩ একর ভিপি/কেস নং ৯০/৭৭ সরকার হতে লিজ নিয়ে চাষাবা করে আসছে। ফারুক খাঁন জানান আমি দির্ঘাদিন ধরে সরকার হতে লিজ নিয়ে এই জমিতে চাষাবাদ করে আসছি,শুক্রাবার রাতে আমি জমি পরিদর্শন করে বাড়ীতে চলে যাই শনিবার সকালে আমার রোপন করা লাউ গাছে পানি দিতে এসে দেখি আমার প্রায় ৮০ টি লাউ গাছ কেটে ফেলা হয়েছে, স্থানীয় আমির খানের ছেলে মজিবর খাঁন দির্ঘদিন ধরে এই জমি দখল নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই রাতে লোকজন নিয়ে আমার লাউ গাছগুলো কেটে ফেলেছ ইতি পূর্বেও সে আমার লাউ গাছ কেটে ফেলেছে।
ফারুখ খাঁন আরো জানান, আমি থানায় অভিযোগ করি এবং সাংবাদিক আমার জমি পরিদর্শন করে ছবি তুলে যাওয়ার পরে আমার মা, স্ত্রী, মেয়ে বাড়ীতে গেলে তাদেরকে আবার মারধর করে।
স্থানীয় মোফাজ্জল খান জানান, আমরা দির্ঘদিন ধরে খেতেছি নাছির খানের ছেলে ফারুক খাঁন এই জমিতে চাষাবা করে আসছে এভাবে কৃষি জমির ফসল নষ্ট কওে ফেললে মানুষ কিভাবে জমিতে চাষাবাদ করবে এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরৎ করছে।
এ বিষয়ে বিবাদী মজিবর খানকে একাধিক বার ফোন দিলেও সে রিসিভ করেনি।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।