মুন্সীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে রিপোর্টার্স ইউনিটির কম্বল বিতরণ

মুন্সীগঞ্জ প্রতিনিধি :তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটি। সংগঠনটির উদ্যোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ই জানুয়ারি) রাতভর উপজেলার নিমতলা, ইমামগঞ্জ ও সিরাজদিখান এলাকায় ঘুরে ঘুরে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয়।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, সিরাজদিখান থানার তদন্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান ও থানার সেকেন্ড অফিসার মাসুদ। এ সময় তারা মানবিক এই উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়াও কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, সাংগঠনিক সম্পাদক রুবেল বেপারী, সাহিত্য সম্পাদক এম ডানিয়াল রেজা আশ্রাফ সদস্য কোরবান আলী, আরাফাত রহমান শান্তসহ অন্যান্যরা।

রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ জানান, শীতের প্রকোপ অব্যাহত থাকলে ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *