কাজী বিপ্লব হাসান: ফিউচার ক্যাডেট একাডেমীর মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফিউচার ক্যাডেট একাডেমীর উদ্যোগে মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫ এর পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ অদ্য ১০ ঘটিকায় পঞ্চসার আইডিয়ার একাডেমী শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে সম্পন্ন হয়েছে। গত ১৯শে ডিসেম্বর ২০২৫ এই মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল পঞ্চসার আইডিয়াল একাডেমী বিদ্যালয় কেন্দ্রে। মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি, সিরাজদিখান ও মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে আগত পঞ্চম শ্রেণীর প্রায় ২৬৬ জন শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফিউচার ক্যাডেট একাডেমী ১০ বছর যাবত মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে এ মেধা যাচাই বৃত্তি পরীক্ষা নিচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের কোরআন, হাদিস ,ক্রেস্ট সহ নগদ ৫০০০,৩০০০ ও ২০০০ টাকা দেওয়া হয়। এছাড়াও চতুর্থ থেকে ২০ তম শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও নগদ ১০০০ টাকা করে প্রদান করা হয়। মেধা যাচাই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে পঞ্চসার আইডিয়াল একাডেমীর শিক্ষার্থী মানহা হাসান ইহান, দ্বিতীয় স্থান অধিকার করে খাস মহল বালুচল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিয়া হক তুফা ও তৃতীয় স্থান অধিকার করে মহাকালী ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ আহমেদ। মেধা যাচাই বৃত্তি পরীক্ষা ২০২৫ এর প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চসার আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক হাজী মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফিউচার একাডেমীর নারায়ণগঞ্জ শাখার পরিচালক রাহিলা আক্তার। এছাড়াও মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *