মুন্সীগঞ্জে টাকা, ডাকাতির মালামালসহ ৪ ডাকাত আটক

আবু সাঈদ দেওয়ান সৌরভ: মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগরে নৈশপ্রহরীদের বেঁধে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতারসহ লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ শে জানুয়ারী) সকালে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব প্রেস বিজ্ঞপ্তিতে এসব এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগর থানাধীন শ্রীনগর উপজেলার বীরতারা বাজারে সংঘবদ্ধ ডাকাতদল নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। এরপর তারা ‘‘মায়ের দোয়া বস্ত্রালয়’’ ও ‘‘আব্দুল্লা ফ্যাশন হাউজ” নামক দুটি দোকানের শাটার ভেঙে প্রায় ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে।প্রথমে ঘটনায় জড়িত ডাকাত মো. রাজিব বেপারী ও মো. সুজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মো. হাবিব ওরফে জসিম ও লুণ্ঠিত মালামাল রাখা আসামী মো. জাহিদ হোসেন ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়। পরে জাহিদের ঢাকার শ্যামপুরের দোকান থেকে লুণ্ঠিত ২০টি লুঙ্গি, ১৯টি শাড়ি, ২৬টি থ্রি-পিস, ১৭টি গামছা এবং ১৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।

এছাড়াও ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও (ঢাকা মেট্রো ন ২৩-২২৮৯) জব্দ করেছে পুলিশ।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

আবু সাঈদ দেওয়ান সৌরভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *