বিএসটিআই’র লোগো জালিয়াতি: দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

কাজী: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএসটিআই লাইসেন্স ছাড়া মানচিহ্ন (লোগো) ব্যবহারের দায়ে দুটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​আদালত সূত্র জানায়, সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারি’র নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
​অভিযানকালে নিমতলা এলাকার ‘নাবিল বেকারি’ এবং ‘কিংস মক্কা ফুড বেকারি’তে তল্লাশি চালানো হয়। এসময় দেখা যায়, প্রতিষ্ঠান দুটি বিএসটিআই’র বৈধ সিএম লাইসেন্স গ্রহণ না করেই পণ্যের মোড়কে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে পণ্য বিক্রি করছিল। ​এই অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর ১৫ ও ২৭ ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম বারি জানান, “লাইসেন্স ছাড়াই বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হচ্ছিল। জনস্বার্থে এবং ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নারায়ণগঞ্জ অফিসের ফিল্ড অফিসার মো: রেজানুর রহমান সরকার।
​অভিযানে সিরাজদিখান থানা পুলিশের একটি দল নিরাপত্তা ও আইনগত সহায়তা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *