মুন্সীগঞ্জে ইয়াবা, গাঁজা, দেশীয় অস্ত্রসহ আটক-১

আবু সাঈদ দেওয়ান সৌরভ মুন্সীগঞ্জ প্রতিনিধি:মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযানে রফিকুল ইসলাম পান্নু (৪৯) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শ্রীনগর উপজেলার দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটক মো. রফিকুল ইসলাম পান্নু ওই এলাকারই বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে শ্রীনগর আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগরের দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে রফিকুলের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে আটক রফিকুল ইসলাম পান্নু ও উদ্ধারকৃত আলামত আইনগত প্রক্রিয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও জানান, জেলায় যেকোনো ধরণের সন্ত্রাস, নাশকতা এবং মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। একইসাথে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে প্রদান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *