মুন্সীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

কাজী বিপ্লব হাসান ‘‘জ্ঞানই মুক্তি আগামীর ভিত্তি’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার মুন্সীগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে সরকারি গণ-গ্রন্থাগার মিলনায়তনে বিকেল ৩টায় এক আলোচনা সভা এবং পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খন্দকার। জেলা গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো. অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাইব্রেরির অফিস সহকারী প্রিয়া বড়াল ও গোলাম আশরাফ উজ্জ্বল। প্রথমে আলোচনা অনুষ্ঠান শেষে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রচনা, আবৃতি, উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন ও কুইজসহ ১০টি ইভেন্টে ১৯জন বিজয়ী প্রতিযোগী এবং ৫ ই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে ১৭জন বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো. মাহমুদুর রহমান খন্দকার। তিনি বলেন, বই হলো জ্ঞানের ভিত্তি। যতই বই পড়বে, ততই জ্ঞান বাড়বে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা মোবাইল না দেখে বেশি করে বই পড়বে। বই এমন একটি জিনিস, যা তোমাকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করে দিবে। তিনি গ্রন্থাগার দিবসে সবাইকে বেশি করে বই পড়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *