মুন্সীগঞ্জে সিএনজি–বাইক সংঘর্ষে ব্যবসায়ী নিহত, আহত ১

আবু সাঈদ দেওয়ান সৌরভ:মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী নাহাপাড়া এলাকায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন রাসেল কবির (৪২) নামের এক ব্যবসায়ী।

নিহত রাসেল কবির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা শাহী মহল্লা এলাকার বাসিন্দা। তিনি একটি চা-পানের দোকান পরিচালনার পাশাপাশি মুন্সীগঞ্জ থেকে আলদির মাঠা সংগ্রহ করে বিক্রি করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহত নাজমুল হাসানকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম জানান, সকালে মোটরসাইকেল দুর্ঘটনা একজন নিহত আরেক জন উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। মৃতদেহ সদর হাসপাতালে রয়েছে।

আবু সাঈদ দেওয়ান সৌরভ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *